WordPress Blog Writing Rules: ব্লগ লেখার ১২টি ধাপ

WordPress Blog Writing Rules এর ধাপ

WordPress Blog এর প্রতিটি ফিচার ব্যবহারের নিয়ম, গুরুত্ব এবং সঠিক SEO পদ্ধতি, প্রফেশনাল ব্লগ লেখার পূর্ণাঙ্গ গাইড

সুলতানা আফরিন
প্রফেশনাল কনটেন্ট রাইটার এন্ড মেন্টর

ব্লগ লিখলেই কি ট্রাফিক আসে? না! কারণ WordPress Blog Writing Rules এবং SEO রুলস মেনে লিখলেই কেবল আপনার ব্লগ র‍্যাঙ্ক করবে। তাই, শুধু লিখলেই হবে না—সঠিক স্ট্রাকচারও মানতে হবে।

WordPress হল বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। তবে, একটি ব্লগ কেবল লিখে পাবলিশ করলেই হয় না, সেটিকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের উপযোগী করতে হয়। আপনি যখন একটি প্রফেশনাল ব্লগ লিখবেন, তখন আপনাকে প্রতিটি টেকনিক্যাল পার্ট সম্পর্কে জানতে হবে। নিচে, ধাপে ধাপে WordPress Blog Writing Rules এর পূর্ণাঙ্গ গাইড দেওয়া হলো।


Frontend (Content Structure)

১. Title & Keyword Research

ব্লগ লেখার প্রথম ধাপ হলো একটি আকর্ষণীয় টাইটেল।
কেন প্রয়োজন: কারণ টাইটেল দেখেই পাঠক লিংকে ক্লিক করে। ফলে, একটি দুর্বল টাইটেল ভালো কন্টেন্টকেও ব্যর্থ করে দিতে পারে।
কাজ কী: ব্লগের মূল বিষয়বস্তু এক লাইনে প্রকাশ করা এবং পাঠকের মনে কৌতূহল জাগানো।
কিভাবে বসাবেন: ওয়ার্ডপ্রেসের “Add Title” অপশনে এটি লিখতে হয়। সর্বদা, টাইটেলের শুরুতে মূল কিওয়ার্ড বা Primary Keyword রাখার চেষ্টা করুন।
Character: ৫০ থেকে ৬০।


২. Subtitle / H2, H3 Tags (Body Hierarchy)

পুরো ব্লগকে ছোট ছোট ভাগে ভাগ করার জন্য সাব-টাইটেল ব্যবহার করা হয়।
কেন প্রয়োজন: কারণ এটি রিডাবিলিটি বা পড়ার সহজবোধ্যতা বাড়ায় এবং গুগল বুঝতে পারে ব্লগের কোন অংশে কী আলোচনা করা হয়েছে।
কাজ কী: ব্লগের গঠন সুন্দর করা এবং তথ্যগুলোকে সুসংগঠিতভাবে উপস্থাপন করা।
কিভাবে বসাবেন: টেক্সট এডিটরে প্যারাগ্রাফ অপশন থেকে Heading 2 বা Heading 3 সিলেক্ট করে এটি বসাতে হয়।


৩. CTR Booster Intro

আপনার ব্লগের প্রথম ১০০–১৫০ শব্দ হলো ইন্ট্রো। Pain + Promise + Curiosity
কেন প্রয়োজন: পাঠক যেন প্রথম কয়েক লাইন পড়েই বুঝতে পারে কেন তার এই পুরো ব্লগটি পড়া উচিত।
কাজ কী: পাঠকের আগ্রহ ধরে রাখা এবং বাউন্স রেট কমানো। অন্যথায়, ইন্ট্রো ভালো না হলে পাঠক সাইট ছেড়ে চলে যায়।
কিভাবে বসাবেন: টাইটেলের ঠিক পরেই প্রথম প্যারাগ্রাফ হিসেবে এটি লিখুন।
Character: ১২০ ক্যারেক্টারের মধ্যে মূল হুক বা আকর্ষণীয় অংশটি রাখুন।


৪. মূল কন্টেন্ট / Body Content

আপনার ব্লগের সবচেয়ে বড় অংশ হলো বডি। এটিই আপনার ব্লগের প্রাণ। SEO-ফ্রেন্ডলি, Plagiarism Free, copyright free, মানুষের ভাষায়, AI-detection friendly

কেন প্রয়োজন: দীর্ঘ এবং তথ্যবহুল কন্টেন্টকে গুগল বেশি প্রাধান্য দেয়। সাধারণত, অন্তত ৮০০ থেকে ১৫০০ শব্দের কন্টেন্ট গুগলে দ্রুত র‍্যাঙ্ক করে।
কাজ কী: পাঠককে পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য প্রদান করা।
কিভাবে বসাবেন: প্রতিটি সাব-হেডিংয়ের নিচে ছোট ছোট প্যারাগ্রাফে তথ্যগুলো লিখুন। এছাড়া, বাক্যের দৈর্ঘ্য ২০ শব্দের বেশি না হওয়াই ভালো।

বডি কন্টেন্ট লেখার সময় আপনাকে ‘স্কিমাবিলিটি’র দিকে নজর দিতে হবে। অর্থাৎ, পাঠক যেন চোখ বুলিয়েই মূল পয়েন্টগুলো বুঝতে পারে।

Readability র দিকে নজর দিতে হবে, যেখানে—

Images/videos in content :
Paragraphs length : ২–৩ লাইন এবং সহজ বাক্য ব্যবহার।
Sentences length : ২০ শব্দের বেশি লম্বা বাক্য এড়িয়ে চলাই ভালো।
Passive voice: ১০% এর নিচে রাখার চেষ্টা করা ভালো। তাই, সরাসরি কথা বলার স্টাইলে (Conversational Tone) লিখুন।

Transition words : প্রতিটি প্যারার শুরুতে বা মাঝখানে কিছু ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করুন। যেমন, ফলে, এছাড়া, তবে, সুতরাং, তাছাড়া, ফলস্বরূপ, However, Moreover, Because — এগুলো যেন কন্টেন্টের অন্তত ৩০% বাক্যে থাকে।

Consecutive sentences : এর মানে হলো, আপনার লেখার পরপর ৩টি বা তার বেশি বাক্য একই শব্দ দিয়ে শুরু হয়েছে। সুতরাং, বাক্যের শুরুগুলো পরিবর্তন করতে হবে যেন পরপর অনেকগুলো বাক্য একই শব্দ দিয়ে শুরু না হয়।

Subheading distribution : বড় সেকশনগুলোকে ছোট ছোট সাব-হেডিংয়ে ভাগ করতে হবে যেন ৩০০ শব্দের বেশি টেক্সট একনাগাড়ে না থাকে। এজন্য, প্রতি ৩০০ শব্দের মধ্যে অন্তত একটি করে সাব-হেডিং দিন। গুটেনবার্গ এডিটরে গিয়ে টেক্সটগুলো ছোট ছোট বাক্যে ভেঙে দিন এবং প্রতি ২–৩ প্যারা পর একটি Heading দিন।

Flesch reading ease : মানে হলো লেখাটি মানুষ সহজে বুঝতে পারছে। Word complexity বেশি হলে সাধারণ মানুষের বুঝতে সমস্যা হয়। তাই, সহজ বাংলায় বা মানুষের মুখের ভাষায় লিখতে হবে যাতে পঠনযোগ্যতা বাড়ে।

Bullet Points & Numbered Lists : বড় প্যারাগ্রাফের মাঝে লিস্ট থাকলে রিডারে পড়ার সুবিধা হয় এবং গুগল এগুলোকে Featured Snippet হিসেবে দেখায়।

Bold & Italics : গুরুত্বপূর্ণ কথাগুলো বোল্ড করে দিন যাতে কেউ দ্রুত স্ক্রল করলে মেইন পয়েন্টগুলো বুঝতে পারে।

Pros & Cons Table : যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে লেখেন, তবে একটি তুলনামূলক টেবিল রাখা ভালো।

Table of Contents (TOC) : বড় আর্টিকেলের জন্য ক্লিকেবল ইনডেক্স। এতে, রিডার এবং গুগল—দুজনের জন্যই সুবিধা হয়।

Key Takeaways (Summary Box) : আর্টিকেলের শুরুতে বা শেষে একটি ছোট বক্সে পুরো লেখার মূল সারসংক্ষেপ দিন।


৫. কিওয়ার্ড অপ্টিমাইজেশন (Keyword Density)

১.৫% – ২%। পুরো আর্টিকেলে কিওয়ার্ডগুলো ছড়িয়ে দিন। টাইটেল এবং প্রথম ১০০ শব্দের মধ্যে কি-ওয়ার্ড রাখাটা খুব ভালো প্র্যাকটিস। Focus Keyword রাখতে হবে content, intro, meta description, URL এ। Secondary Keywords, Focus keyword length এর দিকেও খেয়াল রাখতে হবে।

কেন প্রয়োজন: Search Engine কে বোঝানোর জন্য যে আপনার ব্লগটি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা।
কাজ কী: এসইও র‍্যাঙ্কিং উন্নত করা।
কিভাবে বসাবেন: প্রথম প্যারাগ্রাফে একবার, মাঝে কয়েকবার এবং শেষ প্যারাগ্রাফে কিওয়ার্ড ব্যবহার করুন। তবে, কিওয়ার্ড স্ট্যাফিং করবেন না। প্রতি ৫০০ শব্দে ২–৩ বার কিওয়ার্ড ব্যবহার আদর্শ।

৬. ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্কিং (Linking)
সাইটের অন্য পোস্টের লিঙ্ক দেওয়াকে ইন্টারনাল লিঙ্কিং এবং অন্য নামী ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াকে এক্সটারনাল লিঙ্কিং বলে।
Internal Links: নিজের সাইটের অন্য ২-৩টি প্রাসঙ্গিক পোস্টের লিংক দেওয়া।
External Links: ১-২টি হাই-অথরিটি বা ট্রাস্টেড সাইটের লিংক দেওয়া।(যেমন: উইকিপিডিয়া বা ফোর্বস)

কেন প্রয়োজন: এটি আপনার সাইটের অথরিটি বা গ্রহণযোগ্যতা বাড়ায়।

কাজ কী: এসইও স্কোর বাড়ানো এবং পাঠককে সাইটে বেশিক্ষণ ধরে রাখা।

কিভাবে বসাবেন: আর্টিকেলের ভেতরে যদি কোনো লিংক যোগ করেন, তবে শব্দগুলোর ওপর হাইপারলিঙ্ক(Ctrl+K) বসাবেন। একে এনকর টেক্সট (Anchor Text) বলা হয়, যা গুগলে র‍্যাঙ্ক পেতে দারুণ সাহায্য করে। যেমন: “এসইও শিখুন” এই শব্দের ওপর আপনার এসইও বিষয়ক অন্য একটি ব্লগের লিঙ্ক দিতে পারেন।

৭. Meta Data (Backend, On-Page SEO & Technical)
Meta Title
এটি সার্চ ইঞ্জিনে দেখানোর জন্য টাইটেল। এটি Blog Title এর মত, তবে ব্লগের আসল টাইটেলের চেয়ে একটু বেশি কিওয়ার্ড-ফোকাসড হওয়া ভালো।অবশ্যই Focus Keyword শুরুতে থাকবে।পিক্সেল লিমিট ৫৮০px

Meta Description
সার্চ ইঞ্জিনে টাইটেলের নিচে যে ছোট বর্ণনা দেখা যায় সেটিই মেটা ডেসক্রিপশন। একটি ছোট CTA এবং ফোকাস কি-ওয়ার্ড একদম শুরুতে

কেন প্রয়োজন: এটি সার্চ রেজাল্ট থেকে ক্লিক থ্রু রেট (CTR) বাড়াতে সাহায্য করে।

কাজ কী: পাঠককে সার্চ রেজাল্টে ব্লগের একটি সারসংক্ষেপ জানানো।

কিভাবে বসাবেন: Yoast SEO বা Rank Math প্লাগইনের ‘Edit Snippet’ অপশনে গিয়ে এটি লিখতে হয়।

Character: ১৪৫ থেকে ১৫৫ ক্যারেক্টার হওয়া সবচেয়ে ভালো।

৮. URL Slug / Permalink
ব্লগের ইউআরএল-এর শেষের অংশ হলো স্লাগ। No stop words, ছোট, ক্লিন এবং কি-ওয়ার্ডযুক্ত (যেমন: domain.com/wordpress-seo-tips)।এটি আর্টিকেলের ইউআরএল (URL) হিসেবে কাজ করবে। Primary Slug, Alternative Slug

কেন প্রয়োজন: ছোট এবং কিওয়ার্ডযুক্ত URL গুগল দ্রুত ইনডেক্স করে এবং পাঠকরাও সহজে মনে রাখতে পারে।

কাজ কী: লিঙ্কে মূল কিওয়ার্ড সেট করা।

কিভাবে বসাবেন: ওয়ার্ডপ্রেসের সাইডবার থেকে ‘Permalink’ অপশনে গিয়ে কিওয়ার্ডযুক্ত ছোট স্লাগ সেট করুন।

৯. Visual SEO Elements
ছবি ছাড়া ব্লগ প্রাণহীন। ইমেজ অপ্টিমাইজেশন তাই অত্যন্ত জরুরি।সাইটের স্পিড এবং ইমেজের মাধ্যমে ট্রাফিক পাওয়ার জন্য।

Featured Image Dimensions: 16:9 / ১২৮০x৭২০ পিক্সেল।

Featured Image Format: ইমেজগুলো .webp ফরম্যাটে কনভার্ট করা (সাইট ফাস্ট লোড হবে)।

Featured Image File Name: আপলোডের আগে ফাইলের নাম কি-ওয়ার্ড দিয়ে সেভ করুন (যেমন: blog-seo-format.webp) কম্পিউটারে বা মোবাইলে থাকা ইমেজটির নাম, যা আপনি আপলোড করার আগেই সেভ করেন, সবসময় ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন এবং স্পেসের বদলে হাইফেন (-) দিবেন

Featured Image Text: Overlay Text on Image, ইমেজের ওপর আকর্ষণীয় টেক্সট (মোবাইল ফ্রেন্ডলি)।

Featured Image File URL: এটি আপনি নিজে আগে থেকে দিতে পারবেন না। ছবি আপলোড করার পর ওয়েবসাইট থেকে যে লিঙ্কটি পাবেন, সেটিই এখানে বসবে। ওয়েবসাইটের সার্ভারে ছবিটির স্থায়ী ঠিকানা। আপনি যখন ফাইলটি আপলোড করেন, ওয়েবসাইট আপনার File Name-এর সাথে ডোমেইন যুক্ত করে অটোমেটিক এই লিঙ্কটি তৈরি করে।ফাইল আপলোড হয়ে গেলে এই ইউআরএল আর পরিবর্তন করা যায় না। পরিবর্তন করলে ব্লগের ছবি উধাও (Broken Link) হয়ে যাবে।

Featured Image Alt text/Alt SEO Image Text : ছবি আপলোড করার পর সেখানে অল্টার টেক্সট দিতে হয়। এটি ইমেজের ভেতরের একটি ডেসক্রিপশন যা ছবি লোড না হলে বা সার্চ ইঞ্জিনকে ছবি বোঝাতে ব্যবহৃত হয়। কম্পিউটারে একটি ফাইলের নাম দিলেন (File Name), সেটি আপনার ওয়েবসাইটে আপলোড করার পর সেটি একটি লিঙ্ক পেল (File URL), আর গুগলকে সেই ছবিটির পরিচয় দিতে আপনি যা লিখে দিলেন তা-ই হলো (Alt Text)। যদি কোনো কারণে ইন্টারনেট স্লো থাকে বা ছবি লোড না হয়, তবে ছবির জায়গায় এই লেখাটি ভেসে ওঠে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যারা স্ক্রিন রিডার ব্যবহার করেন, তাদের এই লেখাটি পড়ে শোনানো হয়।

কেন প্রয়োজন: গুগল ছবি পড়তে পারে না, অল্টার টেক্সট দেখে তারা ছবির বিষয়বস্তু বোঝে।

কাজ কী: ইমেজ সার্চে র‍্যাঙ্ক করা।

কিভাবে বসাবেন: ছবি আপলোড করার পর ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে লিখবেন। ইমেজ সিলেক্ট করে ডানদিকের ‘Alt Text’ বক্সে কিওয়ার্ডসহ বর্ণনা লিখুন।

Featured Image Title, Caption, Description: ইমেজ অপ্টিমাইজেশনের জন্য এই তিনটি বিষয়ও গুরুত্বপূর্ণ।

কেন প্রয়োজন: এটি ছবির মেটা ডেটা হিসেবে কাজ করে।

কাজ কী: ভিজ্যুয়াল এসইও উন্নত করা।

কিভাবে বসাবেন: ওয়েবসাইটে ইমেজ আপলোড করার সময় মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ সিলেক্ট করে নির্দিষ্ট বক্সগুলোতে তথ্য বসান।

১০. Category : আপনার ব্লগটি কোন ক্যাটাগরির তা সিলেক্ট করে দিন। Primary Catagory ও সিলেক্ট করে দিতে হবে।

কেন প্রয়োজন: এতে পাঠক সহজেই আপনার সাইটে একই ধরণের লেখা খুঁজে পায় এবং সাইটটি সাজানো থাকে।

কাজ কী: ওয়েবসাইট স্ট্রাকচার বা গঠন ঠিক রাখা।

কিভাবে বসাবেন: সাইডবারের ‘Categories’ অপশন থেকে নির্দিষ্ট ক্যাটাগরি টিক দিন।

১১. SEO Meta Keywords / Tags : ট্যাগ হলো ব্লগের ছোট ছোট কিওয়ার্ড যা নির্দিষ্ট বিষয়কে নির্দেশ করে। No keyword stuffing, লং-টেল কীওয়ার্ড-কম কম্পিটিশন, বেশি টার্গেটেড ট্রাফিক।বাংলা + ইংরেজি মিক্স — বাংলাদেশ ও ভারতের সার্চারদের কভার করে।ট্রেন্ডিং টপিক — গুগল নিউজ ও ইমেজ সার্চে ভালো চান্স। ১৫–২০টা কীওয়ার্ড — গুগল এখন মেটা কীওয়ার্ডকে খুব ওজন দেয় না, কিন্তু Yoast/Rank Math-এ ভালো স্কোর পাবে।

কেন প্রয়োজন: ট্যাগ ব্যবহারের ফলে আপনার ওয়েবসাইটটি ইন্টারনাল সার্চে ভালোভাবে কাজ করে এবং রিলেটেড পোস্টগুলো দেখাতে সাহায্য করে।

কাজ কী: ব্লগের টপিকগুলোকে আরও সুনির্দিষ্টভাবে গুগল ও পাঠকের কাছে তুলে ধরা।

কিভাবে বসাবেন: সাইডবারের ‘Tags’ অপশনে গিয়ে আপনার ব্লগের সাথে সম্পর্কিত ৩-৫টি কিওয়ার্ড লিখে অ্যাড করুন। যেমন: “WordPress”, “SEO”, “Content Writing”।

১২. CTA (কল টু অ্যাকশন)
আর্টিকেলের একদম শেষে পাঠককে কিছু করতে বলা।
Interaction & Conversion (CTA এর আধুনিক রূপ) শুধু শেষে প্রশ্ন করা (CTA) যথেষ্ট নয়
Question CTA/FAQ Section: আর্টিকেলের শেষে ৩-৫টি সাধারণ প্রশ্ন-উত্তর।
Action CTA : (Comment / Share / Download / Subscribe etc.)
Social Share Buttons: রিডার যেন সহজেই লেখাটি শেয়ার করতে পারে এমন বাটন।

কেন প্রয়োজন: পাঠকের সাথে এনগেজমেন্ট বা যোগাযোগ বাড়ানোর জন্য।

কাজ কী: কনভার্সন রেট বাড়ানো এবং পাঠককে আপনার ব্লগের সাথে যুক্ত রাখা।

কিভাবে বসাবেন: ব্লগের একদম শেষ লাইনে একটি প্রশ্ন বা অনুরোধ হিসেবে এটি লিখুন। যেমন: “আমাদের এই গাইডটি আপনার কেমন লেগেছে? কমেন্টে জানান!”

Extra Tips
EEAT(Experience, Expertise, Authoritativeness, Trustworthiness -Author bio + real data + source link + personal story) & Author Bylines/Author Credibility (বিশ্বাসযোগ্যতা): আর্টিকেলের শুরুতে লেখকের নাম এবং ছোট এক লাইনের পরিচয়। গুগল এখন দেখে কন্টেন্টটি কে লিখেছে।

Fact-Check Disclaimer: যদি হেলথ বা মানি রিলেটেড টপিক হয়, তবে একটি ডিসক্লেইমার বা “Fact-checked by [Name]” যোগ করা।

Quotes / Pull Quotes: এক্সপার্টদের কোনো কথা বা আর্টিকেলের সবচেয়ে শক্তিশালী লাইনটি বড় ফন্টে (Blockquote) দেখানো। এটি ভিজ্যুয়াল ব্রেক দেয়।

Focus Keyphrase & Synonyms (LSI Keywords): শুধু একটি মেইন কি-ওয়ার্ড নয়, তার সাথে সম্পর্কিত কিছু সমার্থক শব্দ (Synonyms) বা LSI Keywords ব্যাকএন্ডে ইনপুট দিতে হয়। এতে গুগল বুঝতে পারে কন্টেন্টটি কতটা গভীর।মেইন কি-ওয়ার্ড ইনপুট দেওয়া, SEO স্কোর ট্র্যাক করার জন্য।

Social Metadata: Facebook ও Twitter-এর জন্য আলাদা ইমেজ(সাধারণত ১২০০x৬৩০ পিক্সেল) ও টাইটেল সেট করা।
Open Graph (Social Meta Tags): ফেসবুক বা টুইটারে (X) লিংক শেয়ার করলে ইমেজ এবং টাইটেল কেমন দেখাবে, তা এখান থেকে সেট করা হয়।

Canonical URL(ক্যানোনিকাল ট্যাগ): যদি একই কন্টেন্ট অন্য কোনো ইউআরএল-এ থাকে, তবে গুগলকে বলে দিতে হয় আসল বা ‘মেইন’ পেজ কোনটি। এটি Duplicate Content পেনাল্টি থেকে বাঁচায়। Rank Math বা Yoast SEO প্লাগইনের ‘Advanced’ সেকশনে এটি থাকে।

Schema Markup(Structured Data): এটি সার্চ রেজাল্টে লিংকের নিচে স্টার রেটিং, প্রাইস বা এফএকিউ (FAQ) দেখায়।Article/FAQ/Review সেট করা,সার্চ রেজাল্টে রিচ স্ন্যাপেট পাওয়ার জন্য।যদি রিভিউ বা রেসিপি টাইপ ব্লগ হয়, তবে স্কিমা অ্যাড করা।
Article Schema: এটি ডিফল্ট থাকে।
Image Schema Markup (JSON-LD)
FAQ Schema: যদি ব্লগে প্রশ্ন-উত্তর থাকে, তবে ব্যাকএন্ডে FAQ স্কিমা অ্যাড করলে গুগল সার্চে সরাসরি উত্তরগুলো দেখা যায় (যা CTR বাড়ায়)।

Images/videos in content: আর্টিকেলের ঠিক মাঝখানে (যেমন ৩য় বা ৪র্থ প্যারার পরে) একটি প্রাসঙ্গিক ছবি। আর্টিকেলের বডিতে ক্লিক করে ‘+’ আইকন চেপে একটি Image Block নিন এবং সেখানে একটি ছবি আপলোড করুন। ছবির Alt Text-এ অবশ্যই সেটা লিখে দেবেন।

Video Embedding: যদি সম্ভব হয় একটি প্রাসঙ্গিক ইউটিউব ভিডিও এমবেড করা। এটি Dwell Time (ইউজার কতক্ষণ সাইটে থাকছে) বাড়িয়ে দেয়।

Sticky CTA / Mid-post CTA: আর্টিকেলের মাঝামাঝি কোথাও রিলেটেড কোনো সার্ভিস বা অন্য আর্টিকেলের Internal Link বা Newsletter Subscription অফার লিংক দেওয়া।

Image Credits/Copyright Info : আপনি আপনার ব্লগে যে ছবিটি ব্যবহার করছেন, সেটি কার বা কোথা থেকে নিয়েছেন তার তথ্য দেওয়া। ছবির ঠিক নিচে ছোট করে লিখে দিতে হয়। যেমন: Image Credit: Unsplash অথবা ছবির উৎস: প্রথম আলো। আপনি যদি গুগল বা অন্য কারো ওয়েবসাইট থেকে ছবি সরাসরি কপি করে নিজের ব্লগে ব্যবহার করেন, তবে আপনার সাইটে Copyright Claim বা আইনি সমস্যা হতে পারে। এছাড়া গুগল ইউনিক বা অরিজিনাল ছবিকে বেশি পছন্দ করে। এটি আপনার ওয়েবসাইটের Trustworthiness (EEAT) বাড়ায়। গুগল বুঝতে পারে আপনি অন্যের কন্টেন্টের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনার তথ্যগুলো নির্ভরযোগ্য।

Lazy Loading (লেজি লোডিং) : এটি একটি টেকনিক্যাল এসইও পদ্ধতি যা আপনার ওয়েবসাইটের স্পিড বা গতি বাড়াতে সাহায্য করে। যখন কেউ আপনার ব্লগ লিংকে ক্লিক করে, তখন ব্রাউজার পুরো ব্লগের সব টেক্সট এবং সব ছবি একসাথে লোড করার চেষ্টা করে। এতে সাইট লোড হতে অনেক সময় লাগে (বিশেষ করে যদি অনেক ছবি থাকে)। লেজি লোডিং ফিচারটি চালু থাকলে, পাঠক যখন স্ক্রল করে নিচের দিকে নামেন, তখন কেবল সেই ছবিগুলোই লোড হয় যেগুলো তার স্ক্রিনে দেখা যাচ্ছে। অর্থাৎ, যে ছবিগুলো একদম নিচে আছে, সেগুলো আগেভাগেই লোড হয়ে বসে থাকে না।
সুবিধা:
সাইট ফাস্ট হয়: শুরুতে কম ডেটা লোড করতে হয় বলে সাইট দ্রুত ওপেন হয়।

ব্যান্ডউইথ বাঁচে: পাঠক যদি পুরো ব্লগ না পড়ে মাঝখান থেকে চলে যায়, তবে নিচের ছবিগুলো লোড হওয়ার প্রয়োজন পড়ে না, ফলে ডেটা বাঁচে।

গুগল র‍্যাঙ্কিং: গুগল স্পিডি ওয়েবসাইটকে বেশি প্রাধান্য দেয়, তাই লেজি লোডিং র‍্যাঙ্কিংয়ে সাহায্য করে।

ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনে এটি অটোমেটিক থাকে। তবে আপনি WP Rocket বা A3 Lazy Load এর মতো প্লাগইন ব্যবহার করে এটি আরও উন্নত করতে পারেন।

Final Quality Check
পাবলিশ করার ঠিক আগে একবার দেখে নেওয়া।
Plagiarism Check: কন্টেন্টটি ১০০% ইউনিক কিনা দেখা।
AI Detection: AI জেনারেটেড টেক্সটকে হিউম্যান টাচ দিয়ে ন্যাচারাল করা।
Grammar & Spelling: বানান এবং ব্যাকরণ ঠিক করা।
Mobile Preview: মোবাইলে লেখাটি কেমন দেখাচ্ছে তা চেক করা।
প্লাগইন যেমন: Rank Math বা Yoast ব্যবহার করল আর উপরের পয়েন্টগুলো ঠিক থাকলে অটোমেটিক স্কোর ৮০+ হয়ে যাবে।

ওয়ার্ডপ্রেস ব্লগে সাফল্যের মূল চাবিকাঠি হলো ধারাবাহিকতা এবং সঠিক নিয়ম মেনে SEO করা। উপরের ধাপগুলো অনুসরণ করলে আপনার ব্লগ কেবল দেখতে সুন্দর হবে না, বরং সার্চ ইঞ্জিনেও দ্রুত র‍্যাঙ্ক করবে।

আপনার ব্লগের এসইও স্কোর কত? এই গাইডটি ফলো করার পর কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কি? কমেন্টে জানান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *